1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রায় ১ হাজার দিন পর মাস্ক পরিধানের বিধান প্রত্যাহার করছে হংকং

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিধান প্রত্যাহার করছে হংকং। আগামী ১ মার্চ থেকে চীনের আধা স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে আর মাস্ক না পরলেও চলবে। হংকংয়ের প্রধান নির্বাহী জন-লি এই ঘোষণা দিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এই ঘোষণার মাধ্যমে হংকংয়ে প্রায় ১ হাজার দিন পর করোনাভাইরাস সংক্রান্ত বড় ধরনের ব্যবস্থার শিথিল ঘটছে।

করোনা মহামারির পুরো সময় হংকং চীনের জিরো কোভিড নীতি অনুসরণ শুরু করে। তবে গত বছর অঞ্চলটি কঠোর করোনার কিছু বিধিনিষেধ শিথিল করা শুরু করে। সর্বশেষ ঘোষণার মাধ্যমে হংকং মনে করছে, দর্শণার্থীরা হংকং সফরে আগ্রহী হবে এবং ব্যবসা-বাণিজ্য পুরোদমে শুরু হবে।
মাস্ক পরিধান শিথিলের ঘোষণা দিয়ে হংকংয়ের প্রধান নির্বাহী জন-লি বলেন, আমরা মনে করছি, এটাই হলো মাস্ক শিথিলের সবচেয়ে উপযুক্ত সময়। হংকং স্বাভাবিক অবস্থায় ফিরছে এটা তার একটি স্পষ্ট বার্তা।

জন-লি আরও জানান, মাস্ক পরিধান শিথিল হলেও উচ্চ ঝুঁকির জায়গাগুলো যেমন হাসপাতাল, প্রশাসক; দর্শণার্থী কিংবা কর্মীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক থাকবে কিনা, তারা নিজেরাই সে সিদ্ধান্ত নিতে পারবেন।

হংকং ছিল বিশ্বের অন্যতম সর্বশেষ জায়গা যেখানকার সকল পাবলিক প্লেসে (ভেতর ও বাহিরে) মাস্ক পরিধান বাধ্যতামূলক ছিল। ২ বছরের অধিক বয়সীরা মাস্ক পরিধান না করলে ১০ হাজার হংকংয়ি ডলার জরিমানার বিধান ছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026