1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

গ্রিসে যাত্রীবাহী এবং কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ জন। আহত হয়েছেন আরও ৮৫ জন।

মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চলছে।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে জানান, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।
ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026