1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় থাকবে মেট্রোরেলের ব্যয় কমানোর প্রসঙ্গও রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অস্টিওপোরোসিসে ভুগছেন ৬০ লাখ মানুষ: জোবাইদা রহমান সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী সকালে চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা, সন্ধ্যায় আসবেন প্রধানমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডিবিপ্রধান হারুন সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ উদ্বোধন উপলক্ষে একঝাঁক তারকা এ মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন।

ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি। তার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল সাকিব আল হাসানকে। তারপরও এ অনুষ্ঠানে অংশ নেওয়ায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন সাকিব আল হাসান ও হিরো আলম।

পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য খুনের মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দাপ্রধান বলেন, স্বর্ণের দোকানের মালিক আরাভ খান পুলিশ খুনের আসামি বিষয়টি জানানো হয়েছিল সাকিবকে। কিন্তু তিনি তার দোকান উদ্বোধন করতে দুবাই গেলেন, এটি দুঃখজনক। আমাদের পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন। তাকে শুধু হত্যাই করেনি। তার লাশটি যেন না পাওয়া যায় তাই কালীগঞ্জের জঙ্গলে ফেলে দিয়েছিল। এ ঘটনার পর মামলা হয়। মামলাটি ডিবি তদন্ত করেছে।

আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম পালিয়ে গেলেও নকল একজন আসামি জেলখানায় দেয় সে। পরবর্তীতে ডিবির তদন্তে নকল আসামির ঘটনা সামনে আসে। এর মধ্যে মূল আসামি দুবাইয়ে স্বর্ণের দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতে পালিয়ে যায়। সেখানে ভারতীয় পাসপোর্টে দুবাই যায় আরাভ।dhngkfdvk

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026