1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

সংসদ নির্বাচন ঘিরে বিশ্লেষকদের মত নির্দিষ্ট সময়ে ভোট নিয়ে নানা শঙ্কা দেশি-বিদেশি চাপেও অনড় আ.লীগ-বিএনপি * জনগণের স্বার্থে নয়, নিজস্ব এজেন্ডা বাস্তবায়নেই কাজ করছে প্রভাবশালী দেশগুলো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এখনো বিপরীতমুখী অবস্থানে। নির্বাচনকালীন সরকার, দলগুলোকে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় না দেওয়া এবং কর্মসূচি পালনে বাধাসহ নানা ইস্যুতে সংকট তৈরি হয়েছে; যা সমাধানে নেই তেমন আশার আলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রভাবশালী দেশগুলোর নানামুখী চাপে সংলাপের সম্ভাবনা তৈরি হবে বলে অনেকের প্রত্যাশা ছিল। কিন্তু বিদেশি চাপের পর বড় দুই দলের দূরত্ব আরও বেড়েছে। ভিসানীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রতিপক্ষকে ঘায়েলে ব্যস্ত তারা। এমন পরিস্থিতিতে সব দলের অংশগ্রহণে নির্দিষ্ট সময়ে গ্রহণযোগ্য ভোট হবে কি না, তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা শঙ্কা। সমাধানের উদ্যোগ না নিয়ে ‘যথাসময়েই নির্বাচন হবে’-সরকারি দলের মন্ত্রী-এমপিদের এমন বক্তব্য এ আশঙ্কাকে আরও উসকে দিচ্ছে। অলিগলির চায়ের দোকান, সরকারি অফিস কিংবা নানা আড্ডায় এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুই আগামী নির্বাচন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে গ্রহণযোগ্য নির্বাচন না হলে কী হতে পারে, সেই আলোচনাও চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আমাদের রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের সুযোগ কাজে লাগাতে মরিয়া প্রভাবশালী দেশগুলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলে তারা নানাভাবে রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আগামী নির্বাচন নিয়ে তাদের মতো করে হাজির করছেন নানা ফর্মুলা। কিন্তু এদেশের জনগণের চাওয়াপাওয়া বিবেচনায় তারা এসব করছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

তারা মনে করেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে প্রভাবশালী দেশগুলো তাদের লক্ষ্য পূরণে ব্যস্ত। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কোনো কোনো দেশ আমাদের রাজনীতির অন্দরমহলে ঢুকে পড়ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নিচ্ছে নানা পদক্ষেপ। তাদের কর্মকাণ্ডে দেশের কোনো কোনো দল হয়তো উচ্ছ্বাস প্রকাশ করছে। কিন্তু মনে রাখতে হবে, ওইসব দেশ তাদের নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026