1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নেত্রকোনার কংস নদে নৌকা ডুবে তিনজন নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা জামধলা বাজারে কংস নদীতে খেয়া পারাপারের সময় ৮-১০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় ঘাটে মাঝি না থাকলেও যাত্রীরা নৌকা নিয়ে রওয়ানা হলে মাঝ নদীতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সাতজন উদ্ধার হলেও অন্যরা নিখোঁজ রয়েছেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ঘাটে মাঝি না থাকায় যাত্রীরা নিজেই খেয়া পার হচ্ছিলেন। এসময় স্রোতের সাথে নিয়ন্ত্রণ রাখতে না পারলে মাঝপথে নৌকাটি ডুবে যায়। পরে পাঁচজন নিজেরাই সাঁতরে পাড়ে ওঠে। বাকি আরও দু’জনকে স্থানীয়রা উদ্ধার করেন।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা চালায়। পূর্বধলা ফায়ার সার্ভিসের লিডার মো. আবু সাইদ মন্ডল জানান, স্থানীয়দের মাঝে তিনজনের স্বজনরা খোঁজ করছেন। এতে প্রাথমিকভাবে ধারণা করছি তিনজন নিখোঁজ রয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026