1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

সাবেকদের চোখে তামিমের অবসর অপ্রত্যাশিত, অচিন্তনীয়, অবিশ্বাস্য

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

খবরটা যে প্রত্যাশিত ছিল, তা নয়। চোটের সঙ্গে লড়াইটা তো তামিম ইকবালের নিয়মিতই। বেশ কিছুদিন ধরে রানও পাচ্ছিলেন না। তবু আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের ঘোষণাটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। যা শুনে সাবেক ক্রিকেটাররাও অবাক।

বিশ্বকাপের আগে অনেক বড় ধাক্কা

হাবিবুল বাশার

তামিম ইকবাল বাংলাদেশ দলে এসেছিল নতুন কিছু নিয়ে। সংস্কৃতি পরিবর্তনের যে ব্যাপারটি আছে, ওপেনিং ব্যাটসম্যান ক্রিজে যাবে, মেরে খেলবে। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তামিমই প্রথম করে দেখিয়েছে। যে পরিবর্তনটা তামিম নিয়ে এসেছিল, সেটা সব সময় বাংলাদেশ ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। সে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। তিন সংস্করণের ক্রিকেটে সেই অন্যতম সেরা। তার মতো একজনকে হারানো বিরাট ক্ষতি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারফাইল ছবি

আমরা তিন সংস্করণের ক্রিকেটের মধ্যে সবচেয়ে ভালো খেলি ওয়ানডে। সেটার একটা বিরাট কারণ আমাদের স্থিতিশীল ওপেনিং জুটি। তামিমের সঙ্গে লিটন দাসের জুটিটা খুবই ভালো করছিল। আমি এই ওপেনার তামিমকে খুব বেশি মিস করব। যেকোনো ভালো দলের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ওপেনিং জুটির বোঝাপড়াটা খুব দরকার। সেদিক থেকে বিশ্বকাপের তিন-চার মাস আগে এটা অনেক বড় ধাক্কা।

অধিনায়কত্বকে এতটা বড় বিষয় মনে করছি না। এটা ঠিক, তামিমের নেতৃত্বে ওয়ানডে দলটা গত দুই বছর বেশ ধারাবাহিক হয়ে উঠেছে। আর যেকোনো অধিনায়ককে বিশ্বকাপের আগে অন্তত এক-দুই বছর সময় দেওয়া উচিত। সেটা এখন না হলেও এই দলে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট ব্যক্তিত্ব আছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026