1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

ট্রাকের ধাক্কা সিরাজগঞ্জে বাইক আরোহী দুই নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরুভর্তি ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার ধুনুট উপজেলার শ্যামগাতি গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজছাত্রী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মোস্তাফিজুর রহমান জানান, বাইকে ওই দুই নারী নিয়ে এর চালক রাস্তার অপর পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক বাইকটিকে ধাক্কায় দেয়। এতে আরোহী খাদিজা ও ফাতেমা ঘটনাস্থলেই মারা যান।

জেলার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026