1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

নবাবগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৯

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চড়ারহাট এলাকায় এই র্মামন্তিক র্দূঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বালুবাহী ট্রাকের চালক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) ও বাসের যাত্রী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, পঞ্চগড় থেকে বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা মা এন্টারপ্রাইজ নামের একটি বাস দিনাজপুরের দিকে আসছিল। রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চড়ারহাট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক শিশু ও ট্রাক চালক নিহত হয়। এ ঘটনায় ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান বলেন, নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026