1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

চকরিয়ায় চলন্ত ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চলন্ত সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত ও চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু সুলতান ব্রাম্মণবাড়িয়া জেলার নবী নগর এলাকার জামাল মিয়ার ছেলে। অপর নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্র্শী লোকজন জানায়, ভোর ৬টার দিকে কক্সবাজারমুখি সিমেন্ট বোঝাই একটি ট্রাকের পেছন দিকে একইমুখি বাস ধাক্কা দেয়। এসময় বাসের চালক ও হেলপার আটকে পড়ে। ঘটনাস্থলে একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।

স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026