1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

মিরপুরে বিশ্বকাপের ট্রফি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্ব। বিশ্বকাপের ট্রফি এখন আছে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একই সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফ ও বিসিবি কর্তাদেরও ছবি তোলার সুযোগ দেয়া হচ্ছে।

গত রবিবার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসে পৌঁছায়। এরপর দিন গতকাল এই ট্রফি যায় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই অবস্থান করেছে বিশ্বকাপ ট্রফিটি। মূলত ছবি তোলার জন্যই নেয়া হয়েছিল ট্রফিটি। একদিন না যেতেই ট্রফি এখন অবস্থান করছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

মঙ্গলবার সকাল নয়টার দিকে বিসিবি প্রাঙ্গণে আসে ট্রফিটি। এখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।

এরপর শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এ জন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিসিবি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026