1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ, ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পিমকি অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই শ্রমিক বিক্ষোভ হয়।

বেতন পেতে দেরি হওয়ায় কারখানাটিতে শ্রমিকেরা বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালায়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, কয়েক দিন ধরে কাজের অতিরিক্ত মজুরি দেওয়ার জন্য তাঁরা বিক্ষোভ করে আসছিলেন। এরই মধ্যে প্রতি মাসের ৭ তারিখ বেতন দেওয়ার কথা থাকলেও গতকাল মঙ্গলবার বেতন দেওয়া হয়। বেতন দেরিতে দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় পাওনা কাজের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও যথাসময়ে বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে কারখানায় ভাঙচুর চালান। পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিপেটা করে।

শ্রমিক বিক্ষোভের ঘটনায় পিমকি অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘সার্ভারে ত্রুটি থাকায় বেতন এক দিন পরে দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। এ সময় আরও কিছু দাবি উত্থাপন করে ভাঙচুর ও সড়ক অবরোধ করে তারা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকেরা কারখানার আশপাশে অবস্থান করছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026