1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি

রাজধানীর কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদারবাগ এলাকায় কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনে পুড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছে। নিহতরা নিহতরা হলেন, জেসমিন আক্তার রাত্রি (৩০) মেয়ে ইশা (১৮) মিনা আক্তার (২০) ও তার মেয়ে তায়েবা (১.৫)। তাছাড়া মিনার স্বামী সোহাগসহ তিনজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ঢাকা দক্ষিণ সামসুজ্জুহা জানিয়েছেন, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগলেও তারা ৪ টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত অবস্থায় ৪ জনসহ সহ ৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সর্বমোট এক লাখ ত্রিশ হাজার টাকার অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমসহ পুলিশ, র‍্যাব ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026