1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

দ্বিতীয় দিনেও ঢাকা-চাঁদপুর বাস শ্রমিকদের কর্মবিরতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

 

চাঁদপুর প্রতিনিধি

 

অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা-চাঁদপুর বাসচালক ও শ্রমিকদের কর্মবিরতি। গত সোমবার ভোর থেকে ঢাকা-চাঁদপুর রুটে পদ্মা বাস সার্ভিস বন্ধ রয়েছে।

এদিকে মঙ্গলবার অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে গেছেন। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চালক ও শ্রমিকরা জানায়, সড়কে অবৈধ বাস চলাচল বন্ধ করতে হবে। আল আরাফসহ অনেক বাস সার্ভিস সড়কে অবৈধ কাউন্টার খুলে ব্যবসা করছে। তাদের কারণে চাঁদপুরের একমাত্র ঢাকা-চাঁদপুর গামী পদ্মা বাস সার্ভিস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কে বেপরোয়া অবৈধ বাস চলাচলের কারণে সড়কের প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জেলা প্রশাসন ও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না দিলে কর্মবিরতি চলবে।

আল-আরাফাহ বাস মালিক সমিতির পক্ষে সোহরাব হোসেন বলেন, এভাবে আন্দোলন না করে, পদ্মা বাস সার্ভিসের উন্নতি করলে ভালো হবে। তারা আমাদের এভাবে অবৈধ বলতে পারে না।

চাঁদপুর জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ বলেন, পদ্মা বাস মালিক বা শ্রমিকদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। যতটুকু জানি, তাদের মালিকপক্ষের দ্বন্দ্ব রয়েছে।

চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, কোনো দাবি দাওয়া থাকলে আমরা তুলে ধরবো, কিন্তু তাদের কাজ যাত্রী নেওয়া-আনা। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026