1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

সারা দেশে জাতীয় শোক দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এ ছাড়া সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন তুলে ধরা হলো।

নওগাঁ : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

কুমিল্লা : স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের উদ্যোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। লাকসাম পৌরসভাসহ বিভিন্ন এলাকায় আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়।

নরসিংদী : গভীর শ্রদ্ধায় নরসিংদীতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় জয় বাংলা চত্বরে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের কর্মকর্তারা।

নড়াইল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

লক্ষ্মীপুর : স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026