1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

ভয়ংকর ত্রিদেশীয় ব্ল্যাক ট্রায়াঙ্গল ♦ তৈরি হচ্ছে মাদক অস্ত্র, পাচার হয় বাংলাদেশ-ভারতে ♦ দুর্গম কয়েক হাজার বর্গকিলোমিটার অপরাধীদের আশ্রয়স্থল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

ভয়ংকর হয়ে উঠছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্ত এলাকা। কয়েক হাজার বর্গকিলোমিটার এলাকাটিতে উৎপাদিত হচ্ছে হেরোইনের অন্যতম উপাদান অপিয়াম। তৈরি হচ্ছে অত্যাধুনিক মারণাস্ত্র। একই সঙ্গে এ জোন ব্যবহার করে মাদকের ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ সান স্টেট থেকে আসছে মরণনেশা ইয়াবা, যা ছড়িয়ে পড়ছে বাংলাদেশ ও ভারতে। মাদক ও অস্ত্রের স্বর্গরাজ্য হয়ে ওঠা ত্রিদেশীয় এ এলাকা দুর্গম এবং অপরাধের স্বর্গরাজ্য হওয়ায় এটিকে আখ্যা দেওয়া হচ্ছে ‘ব্ল্যাক ট্রায়াঙ্গল’। নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তে বিশাল দুর্গম এলাকা রয়েছে। কয়েক হাজার বর্গ কিলোমিটারের বিশাল এ সীমান্ত এলাকায় বলতে গেলে কোনো দেশেরই কর্তৃত্ব নেই। তাই এ সুযোগে কিছু বিচ্ছিন্নবাদী ও সন্ত্রাসী সংগঠন নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে দুর্গম ওই এলাকাকে। এ এলাকায় অস্ত্র ও মাদক ব্যাপক হারে বেচাকেনা হচ্ছে।’

দেশের সীমান্ত এলাকার অপরাধ নিয়ে গবেষণা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ন কবির খোন্দকার। তিনি বলেন, ‘বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় দুর্গম পাহাড়ি এলাকা এখন অস্ত্রের বাণিজ্যিক অপরাধের হাবে পরিণত হয়েছে। দুর্গম এলাকায় ব্যাপক হারে উৎপাদিত হচ্ছে হেরোইন। একই সঙ্গে সান স্টেট থেকে আসা মাদকের চালান দুর্গম এলাকা হয়েই ছড়িয়ে পড়ছে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে, যা আমাদের জন্য অশনিসংকেত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026