1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

পুলিশের তদন্ত মারধর শুরু করেন এপিএস আজিজুল, পরে ক্ষমতা দেখান এডিসি হারুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক, পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদসহ চারজনের দায় পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। অপর দুজন হলেন শাহবাগ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. গোলাম মোস্তফা ও এডিসি হারুনের দেহরক্ষী মো. আলী হোসেন। এ ছাড়া পরোক্ষভাবে এ ঘটনায় অনেকের দায় রয়েছে বলে উল্লেখ করেছে কমিটি। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এপিএস আজিজুল হক তাঁর স্ত্রী পুলিশের এডিসি সানজিদা আফরিনের সঙ্গে এডিসি হারুনকে দেখে সন্দেহের বশবর্তী হয়ে শারীরিকভাবে আঘাত না করে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এই ঘটনা এড়ানো যেত বলে অভিমত দিয়েছে তদন্ত কমিটি। অন্যদিকে এডিসি হারুন সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়েও ছাত্রলীগ নেতাদের থানায় এনে মারধর করে ঘটনাটি জটিল করেছেন বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের মতে, পুরো ঘটনায় সরকার বিব্রত হয়েছে। পাশাপাশি ঘটনাটি ছাত্রলীগের মতো একটি সংগঠন ও পুলিশ বাহিনীর মধ্যে অস্বস্তিকর ও আস্থাহীনতার পরিবেশ তৈরি করেিইকরেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026