1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বিশ্বকাপ ট্রফির ওপর পা, মার্শের যে ছবি ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ভারতকে কাঁদিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া। বোলারদের নৈপুণ্যের পর ট্রাভিস হেডের অসাধারণ সেঞ্চুরিতে ফাইনালে ৬ উইকেটের বড় জয় পান প্যাট কামিন্সরা। বিশ্বকাপ জয়ের পর অজিদের অনেক ছবিই ভাইরাল হয়েছে। তবে একটি ছবিতে বিশেষ নজর পড়ছে সবার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাল থেকেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের একটি ছবি ঘুরছে। যেখানে দেখা যায়, তিনি সোফায় বসা ও সামনে থাকা বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা রেখে বিশ্রাম করছেন।

তবে এই ছবিকে ঘিরে এরইমধ্যে সমালোচনা শুরু হয়েছে। ভক্তরা বলছেন, অজিরা বিশ্বকাপ জিততে পারে, তবে সম্মান করতে জানে না। খবর এনডিটিভির।

ছবিটি অবশ্য কোনো অফিসিয়াল পেজ বা আইডি থেকে আপলোড হয়নি। এমনকি এনডিটিভিও এই ছবি সত্যতা নিশ্চিত করেনি। এছাড়া এর প্রতিক্রিয়ায় মার্শ বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও এখনো কিছু বলেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026