1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

দেশি-বিদেশি বিনিয়োগে ধস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে
 আট মাসে ৭০০ প্রকল্পে ৫৪ হাজার ৫৫৪ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন বিডায়
► দেশি বিনিয়োগ কমেছে ১১ হাজার ৫৯৫ কোটি ও বিদেশি ৯ হাজার ৫৩৫ কোটি টাকা
► প্রভাব ফেলছে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট : বিডার নির্বাহী চেয়ারম্যান

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে মোট ৭০০ প্রকল্পে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-তে। এতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৫৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ৬৭২ প্রকল্পের বিপরীতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৭৫ হাজার ৬৮৩ কোটি টাকা। দেখা যাচ্ছে, নিবন্ধিত প্রকল্পের সংখ্যা কিছুটা বাড়লেও দেশি ও বিদেশি বিনিয়োগে ধস নেমেছে। এক বছরে যৌথ বিনিয়োগের পরিমাণ কমেছে ২১ হাজার ১২৯ কোটি টাকা। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-এ এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী- চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৬১৯টি দেশি বা স্থানীয় প্রকল্পের বিপরীতে ৩৮ হাজার ৮২২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। অন্যদিকে ৮১টি প্রকল্পের বিপরীতে বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে ১৫ হাজার ৭৩১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ৫৯৫টি প্রকল্পের বিপরীতে ৫০ হাজার ৪১৭ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছিল। আর ৭৭টি প্রকল্পের বিপরীতে বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের পরিমাণ ছিল ২৫ হাজার ২৬৬ কোটি টাকা। পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগ কমে গেছে। এর মধ্যে দেশি বিনিয়োগ কমেছে ১১ হাজার ৫৯৫ কোটি টাকার এবং বিদেশি বিনিয়োগ কমেছে ৯ হাজার ৫৩৫ কোটি টাকা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026