1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল: প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতার আশ্বাস চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভয়াবহ ক্ষতির শঙ্কা সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত নানা কর্মসূচি, সিভাসুতে বিশ্ব ডিম দিবস উদযাপন বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা, জানাল ফিফা ইবিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এআই ভিত্তিক সেমিনার তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ ৯৩ নারী-পুরুষ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নির্মাণ শ্রমিক হিসাবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককে।

শুক্রবার দিবাগত রাতে মেনজালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, পুত্রজায়া, পেরাক, কেলান্তান এবং পার্লিসের ৭০ জন ইমিগ্রেশন অফিসার শুক্রবার রাত ১০ টার দিকে মেনজালারা এবং বুকিত বিনতাং এর দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেন।

অভিযানে ৯৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।  যাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন থাই পুরুষ; ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা অভিবাসী; পাঁচজন বাংলাদেশি পুরুষ; দুজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী এসময় গ্রেফতার হয়েছেন। অভিযান পরিচালনার পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026