1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল: প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতার আশ্বাস চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভয়াবহ ক্ষতির শঙ্কা সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত নানা কর্মসূচি, সিভাসুতে বিশ্ব ডিম দিবস উদযাপন বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা, জানাল ফিফা ইবিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এআই ভিত্তিক সেমিনার তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে দুর্ঘটনাকবলিত বাসটির চাকা ফেটে গিয়েছিল। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসে সজোরে ধাক্কা দেয়। এমন সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে। এ কারণে বাসের ভেতর আটকে পড়ে ও আগুনে প্রাণহানির এ ঘটনা ঘটে। তবে পেছনের গাড়ির কেউ প্রাণ হারাননি।

পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। সড়ক থেকে বাসের ধ্বংসাবশেষ সরাতে ক্রেনের প্রয়োজন হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026