1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজধানীর মশা নিয়ন্ত্রণে ব্যর্থতায় হাইকোর্টের ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ১৬৬ বার দেখা হয়েছে

রাজধানীর দুই সিটি কর্পোরেশনের মশা নিয়ন্ত্রণে ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। মহানগরীর মশা দ্রুত নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে (সিইও) নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে ব্যাখ্যার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সিইও মোস্তাফিজুর রহমান ও উত্তর সিটি কর্পোরেশনের (ডিএরসিসি) সিইও আবদুল হাঁইকে বুধবার (১৫ মে) আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আজ তারা আদালতে উপস্থিত হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মশা বিষয়ে এই ক্ষোভ প্রকাশ করেন।

বিচারক বলেন, ‘এটা আমার, আপনার সবার দেশ। ২০ তলা ভবনেও মশা আছে। সামনে বর্ষাকাল আসছে, চিকুন গুনিয়া এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আপনারা মশা নিধনে যথাযথ পদক্ষেপ নেন।’

আদালতে আজ এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লা আল মাহমুদ বাশার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026