1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

দ্য হিন্দুর প্রতিবেদন আগস্টের ১ম সপ্তাহেই ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ছিল হাসিনার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

অনলাইন রিপোর্টার

 

শেখ হাসিনা গত আগস্টের প্রথম সপ্তাহেই ক্ষমতা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন- এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

শনিবার (১৮ জানুয়ারি) সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দ্য হিন্দু সূত্রে জানা গেছে, শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে ক্ষমতা সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করছিল।

এ বিষয়ে নওফেল বলেন, ‘আমরা গণভবনে উপস্থিত ছিলাম এবং আন্দোলন সমাধানের উপায় নিয়ে আলোচনা করছিলাম। অনেকেই মনে করতেন যে প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ আইনশৃঙ্খলা পরিস্থিতির পতন ঘটাবে, তাই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল।’

তিনি বলেন, ‘ড. ইউনূসের কোনো বৈধতা নেই। তিনি বাংলাদেশের আদর্শিক ভিত্তি, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদকে ঘৃণা করেন।’

সাবেক শিক্ষামন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে গত পাঁচ মাসে বাংলাদেশে অর্থনৈতিক সংকট এবং শিল্প অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। ইউনূস সরকার সংবিধানে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা করছে। অন্তর্বর্তী সরকারের এরকম মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার নেই।’

সূত্র: দ্য হিন্দু।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026