1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

ছোট দলের বাড়ছে কদর ♦ জোট গঠনে তৎপর বড় দুই দল ♦ আসনের নিশ্চয়তা চায় ছোটরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ছোট দলগুলোর কদর বাড়ছে। নিজেদের জোটের পরিধি বাড়াতে চাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। হাসিনা সরকার পতনের আন্দোলনে সঙ্গে থাকা সমমনা ‘জোট’ ও ‘দল’-এর বাইরের ডান, বাম, মধ্যপন্থি সব সংগঠনকেই এবার সঙ্গে নিয়ে নির্বাচনি ছক কষছে বিএনপি। সর্বশেষ ইসলামি রাজনৈতিক সংগঠনের প্রতি নজর তাদের। অন্যদিকে অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও নানা কৌশল ও ছক আঁটছে নির্বাচন ঘিরে। মান-অভিমান ভুলে ইসলামি দলগুলোর সঙ্গে বৈঠক করছে। ফলে ছোট রাজনৈতিক দলগুলোর গুরুত্ব ক্রমাগত বেড়েই চলেছে। বিএনপিসহ সংশ্লিষ্ট দলগুলোর নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

অতীতে জামায়াতে ইসলামী কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বা ধর্ম বিষয়ে কোনো আলোচনা করেনি। এবারই প্রথম জামায়াত আমির ডা. শফিকুর রহমান নিজে চলে গেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে দেখা করতে তাঁর বরিশালের চরমোনাইয়ের বাড়িতে। দুই নেতা ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় নয়, রাজনীতি করার জন্য বৈঠক করেছেন। এভাবে জামায়াতে ইসলামী আরও ছোট দলগুলোর সঙ্গেও নির্বাচনের আগে বৈঠক করবে বলে জানা গেছে। এসব বৈঠকের লক্ষ্য ছোট দলগুলোকে গুরুত্ব দিয়ে নিজেদের পক্ষে আনা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026