1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

স্বাস্থ্য রক্ষায় পেঁপের উপকারিতা, রইল সহজ ৩ রেসিপি।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

 

 

জীবনযাপন ডেস্ক

কাঁচা হোক বা পাকা, পেঁপে স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে তুলনাহীন। এতে থাকা প্যাপেইন নামক এনজাইম শরীরের বিপাক হার বাড়াতে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যায় এক প্রকার ওষুধের মতো কাজ করে। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা পাচনতন্ত্রকে সুস্থ রাখে। এছাড়া ভিটামিন এ, সি ও ই-তে সমৃদ্ধ পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে।

ত্বককে টানটান ও সুন্দর রাখতে সাহায্যকারী কোলাজেন প্রোটিনের উৎপাদনও বাড়ায় এই ফল। তবে চিন্তার কিছু নেই, দৈনন্দিন খাবারে পেঁপে রাখার অনেক সহজ ও সুস্বাদু উপায় রয়েছে। চলুন, জেনে নিই।
পেঁপের পরোটা
ময়দার বদলে গম বা আটা দিয়ে পরোটা বানালে তা অনেক স্বাস্থ্যকর হয়।

আটা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর হাত দিয়ে ছোট ছোট গোল বানিয়ে এর মধ্যে ভরুন কাঁচা পেঁপের গ্রেট করা পুর। এতে লেবুর রস, মরিচ গুঁড়া, প্রয়োজন মতো লবণ ও মসলা মিশিয়ে দিন। পুর ভরে গোল করে বেলে নিন।

পরে ঘি বা তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিন—তাহলে তৈরি হবে সুস্বাদু পেঁপের পরোটা।
পেঁপের স্যুপ
কাঁচা পেঁপে টুকরো করে ভাপে সিদ্ধ করে নিন। একটি পাত্রে ধনিয়া, আদা ও মরিচ ছোট টুকরো দিয়ে নেড়েচেড়ে নিন। মিক্সারে পেঁপে, মশলা ও সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন। কড়াইয়ে সামান্য তেল গরম করে মিশ্রণটি ঢেলে দিন এবং ফোটান।

এরপর স্বাদমতো লবণ, গোলমরিচ ও জিরাগুঁড়া যোগ করুন। সবশেষে ঘরোয়া নারকেল দুধ মিশিয়ে নিন, তাতে স্যুপ হয়ে যাবে আরও মসৃণ ও সুস্বাদু।
পেঁপে উপমা
গ্রেট করা পেঁপে দিয়ে তৈরি এই উপমা সহজ এবং স্বাস্থ্যকর। গরম ঘি-তে প্রথমে সরিষা, শুকনা মরিচ ও কারিপাতা ফোড়ন দিন। এক মুঠো বাদাম দিয়ে ভাজুন। বাদাম ভাজা হলে গ্রেট করা পেঁপে দিয়ে নেড়ে নিন। এরপর স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে দিন সুজি। অল্প পানি ছিটিয়ে ঢেকে রান্না করুন যতক্ষণ না উপমা ভালোভাবে সেদ্ধ হয়।

এভাবেই পেঁপে নানা রকমের রান্নায় ব্যবহার করলে খেতে সুস্বাদু ও শরীরও থাকবে সুস্থ। এখন থেকে পেঁপেকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে উপকার পাওয়ার চেষ্টা করুন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026