1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গ্রামে রিয়াদের পাকা বাড়ি ঘিরে গুঞ্জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

সেনবাগ প্রতিনিধি

 

রাজধানীর গুলশানে গত শনিবার সন্ধ্যায় সংরক্ষিত আসনের সাবেক এমপির কাছে চাঁদাবাজিকালে চারজনের সঙ্গে হাতেনাতে আটক হন ‘সমন্বয়ক’ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। পুলিশ তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠনের পদ থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। তবে রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকাতে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা যায়, রিয়াদের মূল বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে।তার বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনো রকম টেনেটুনে সংসার চালাতেন। থাকতেন টিনের চালাঘরে। ঘরের বেড়াও টিনের। সেই টিনের ঘর সরিয়ে নোয়াখালীর সেনবাগ গ্রামে পাকা ভবন তৈরি করছেন রিয়াদ।

আরও জানা গেছে, আড়াই মাস আগে বাড়ির নির্মাণকাজ শুরু হয়। গত সপ্তাহে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। তাতে চারটি কক্ষ রয়েছে। যাদের সংসারে অভাব কখনো পিছু ছাড়েনি, তারা হঠাৎ পাকা বাড়ি তৈরি করায় এলাকায় আলোচনা শুরু হয়।

রিয়াদের গ্রামের কয়েকজন জানান, অভাবের মধ্যে বড় হওয়া রিয়াদের হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তার বাবা ও বড় ভাই কিছুদিন আগেও রিকশা চালাতেন।এখন চালান না। গত ৫ আগস্টের পর ‘সমন্বয়ক’ হয়েছেন। কিছুদিন পরপর বাড়িতে আসেন। তার পোশাকে পরিবর্তন এসেছে। দামি মোটরসাইকেলও কিনেছেন বলে শুনেছেন।

যদিও জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে বলে দাবি পরিবারের।এবার কোরবানির ঈদে আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনে আলোচনায় উঠে আসেন রিয়াদ।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের এক সহপাঠী বলেন, রিয়াদ মেধাবী হওয়ায় স্থানীয় বিত্তশালীরা তাকে পড়াশোনায় আর্থিক সহযোগিতা করত। গত তিন মাস আগে সে বাড়িতে বিল্ডিংয়ের কাজ শুরু করে। তার বাবা ও ভাই আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। সে মজিব কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকার একটি বেসরকারি বিশ্বিবিদ্যালয়ে ভর্তি হন।

রিয়াদের এক প্রতিবেশী এক বৃদ্ধ (৬০) বলেন, ‘শুনেছি ৫০ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে রিয়াদ গ্রেপ্তার হয়েছে।’

এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর রিয়াদ এলাকায় এসেছিলেন বলে শুনেছি। তিনি এলাকায় লিফলেট বিতরণ করেছেন। উচ্চপদস্থ বিভিন্ন লোকজনের সঙ্গে তার ছবি রয়েছে বলে জেনেছি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026