1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত: ৫ আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

 

বিশেষ সংবাদদাতা

বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

রোববার তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরবে।

জানা গেছে, জুলাই ঘোষণাপত্রে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, প্রশাসনিক কাঠামোয় সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত থাকবে।

এটি সরকারের একটি নীতিগত রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামী দিনে দেশের রাজনৈতিক ও সামাজিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026