1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা সংকট সমাধানে পথ খুঁজতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বেলা ১১টায় প্রধান উপদেষ্টা সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে শুরু হয়েছে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলন। তিন দিনের এই আয়োজন যৌথভাবে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।

প্রথম দিনে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ খুঁজে বের করা ছাড়াও আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেওয়া হচ্ছে।

তিন দিনের এ সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026