1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

বিশেষ সংবাদদাতা

 

 

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের ঘোষণায় অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এর মাধ্যমে দীর্ঘদিন রাষ্ট্রদূতশূন্য অবস্থায় থাকা ঢাকার মার্কিন দূতাবাসে পূর্ণাঙ্গ নেতৃত্ব ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো।

একই ঘোষণায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘে এবং সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নগুলো সিনেটের অনুমোদনের পর চূড়ান্ত হবে।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থাকা প্রোফাইল অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন।

তার অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে- স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (২০১৬–২০১৯), হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির সংখ্যাগরিষ্ঠ কর্মীদের একজন পিয়ারসন ফেলো (২০১৫–২০১৬), উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির সহকারী, সাইবার কো-অর্ডিনেটর, এবং বিভিন্ন দূতাবাসে অর্থনৈতিক দায়িত্বে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করেন। এরপর থেকে মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত পদ শূন্য রয়েছে। বর্তমানে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে লিসা জ্যাকবসন গত জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026