1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বিএমইউতে ক্যান্সার চিকিৎসায় এআই ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানিয়েছেন, বিএমইউতে ৩৮ কোটি টাকায় অত্যাধুনিক এআই-ভিত্তিক রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এছাড়া একটি পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শনিবার বিএমইউয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে “প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি: শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমন্বয়” শীর্ষক আলোচনায় তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, প্রিসিশন অনকোলজি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করবে এবং বিএমইউ এই পরিবর্তনের নেতৃত্ব দিতে চায়।

উপাচার্য আরও জানান, ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের সঙ্গে শিগগিরই সমঝোতা চুক্তি হবে, যা বাংলাদেশের ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় নতুন অধ্যায় খুলবে। সিঙ্গাপুরের প্রফেসর ডা. হান চং তোহ বলেন, এআই ও জিনোমিক ডেটার সমন্বয়ে ভবিষ্যতে প্রতিটি রোগীর জন্য ব্যক্তি-নির্ভর চিকিৎসা পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিএমইউ অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হুসাইন সভাপতিত্ব করেন এবং রেসিডেন্টরা কারিকুলাম ও কেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026