1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অর্থায়নে জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেনকে (৬০) রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবি লালবাগ বিভাগের সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে রমনা থানাধীন ওয়্যারলেস এলাকা থেকে বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বেলাল হোসেন মিছিলে সরাসরি পরিকল্পনা এবং অর্থায়নে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ডিবি পুলিশ আরও জানিয়েছে, ঘটনার তদন্ত এবং অভিযোগের প্রমাণ সংগ্রহের পর যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026