1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে চিঠি পাঠানো হবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি 

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে রায়ের পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “আমরা শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটি বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং একটি নিন্দনীয় আচরণ।” ড. নজরুল এ সময় ভবিষ্যতে এই বিচারকার্য চলমান রাখার অঙ্গীকারও করেন।

আইন উপদেষ্টা বলেন, “আজকে একটা বিচার হয়েছে। ইনশাল্লাহ, আমরা যতদিন আছি, বিচারকার্য পূর্ণ বেগে চলবে।” তিনি এ সময় এই মামলায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং আগামী নির্বাচনে যেই সরকারই ক্ষমতায় আসুক, তাদের প্রতি এই বিচারের প্রতি পূর্ণ সমর্থন প্রদানের আহ্বান জানান।

ড. আসিফ নজরুল বলেন, “আজ জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকের দিনে বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণঅভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন তাদের।” তিনি বলেন, “আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ নিহত, হাজার হাজার মানুষ গুরুতর আহত এবং বিকলাঙ্গ হওয়া ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিলেন, সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।”

এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আইন উপদেষ্টা এ সময় আরও বলেন, “আজকে আমার বিশেষ করে মনে পড়ছে, যারা জুলাই গণআন্দোলনকালে প্রাণ হারিয়েছিলেন সেই আবু সাঈদের কথা, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাসসহ সবার কথা। মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়ত একটু হলেও শান্তি পাবে।”

ড. নজরুল বলেন, “আজকে তাদের শোক-সন্তপ্ত পরিবারের কথা মনে পড়ছে, হয়ত এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন।” তিনি আরও বলেন, “ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত নই। কারণ শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে-কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।”

এদিকে, বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। বিশেষ করে ভারতের ভূমিকা এবং শেখ হাসিনার অবস্থান ইস্যুতে বিশ্ববাণিজ্যে নতুন উত্তাপ সৃষ্টি হতে পারে। দেশটির কাছ থেকে ফেরত আনার প্রক্রিয়া এবং এ ধরনের রায়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে আগামী দিনে আরও আলোচনা হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026