1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা স্বাস্থ্য মন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে উন্নীত করা হবে, যেখানে সাধারণ মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, বরং ডাক্তারই সেবার প্রয়োজনে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য দেন। তিনি আরও বলেন, চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সার্বজনীন করার লক্ষ্য নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, নরসিংদীতে একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা প্রণীত হয়েছে। এছাড়া জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ যেসব স্বাস্থ্যকেন্দ্র এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে জরুরি চিকিৎসা সুবিধার জন্য নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট দ্রুত স্থাপনের ঘোষণা দেন তিনি।

মন্ত্রী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিই সমান দায়িত্ব রয়েছে। সব প্রতিহিংসা ও বিদ্বেষকে ছাড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করবে।

এর আগে, সকালে স্বাস্থ্যমন্ত্রী নিজ এলাকায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026