1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চে অনুষ্ঠিত হবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বসবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা তার দুই একদিন আগে অনুষ্ঠিত হতে পারে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ এবং শোক প্রস্তাবও প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে।

সংবিধানের বিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সাধারণত এই ভাষণ মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে সংসদে উপস্থাপন করা হয়। এরপর সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর বিস্তারিত আলোচনা করেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যরা শপথ গ্রহণের দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন।

নতুন সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রীয় কাঠামো ও সরকার ও বিরোধী দলের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার মাধ্যমে আগামী সংসদ কার্যক্রমের রূপরেখা নির্ধারিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026