1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রোববার বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব এবং তাদের চাওয়া-পাওয়া পূরণ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব সরকার গঠন করা হয়েছে। সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের সঙ্গে সম্পৃক্ত কেউ যেন জনগণের ক্ষতির কারণ না হন। রাজনীতি কোনো ব্যক্তিগত পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার একটি অঙ্গীকার।” মন্ত্রী আরও উল্লেখ করেন, দায়িত্ববোধ, ধৈর্য, দেশপ্রেম এবং জনগণের প্রতি আস্থা নিয়েই রাজনীতি করতে হবে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে দিতে হবে। এটি সরকারি দলের প্রচারযন্ত্র নয়, বরং দেশের বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের প্রধান দায়িত্ব। তিনি জানান, মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের চাকরি ও জীবন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

অর্থনীতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির একটি বড় ভিত্তি কৃষি খাত। গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ হলেও দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে, যা কৃষকদের বীজ, কীটনাশক এবং কৃষিযন্ত্রপাতি সহজে সংগ্রহের সুযোগ দেবে। এছাড়া, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা করা হয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026