1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মার্চে মুজিববর্ষের অনুষ্ঠানে আসবেন মোদি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৪৭ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মার্চে ঢাকা আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে।

কত তারিখে ভারতের প্রধানমন্ত্রী আসতে পারেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর কিছু কাজ থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী ১৬ মার্চও আসতে পারেন বা ১৭ মার্চও আসতে পারেন। তবে ১৬ তারিখ এলে খুব ভালো হয়। যদিও এখনও তার তারিখ ঠিক হয়নি।

নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ২ মার্চ ঢাকায় আসছেন। সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুধবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026