1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবাসিক হোটেলগুলোতে তৎপরতা বাড়ানো হবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৫১ বার দেখা হয়েছে

রাজধানীর আবাসিক হোটেলগুলোতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। অসামাজিক কার্যকলাপ বন্ধে তৎপরতা বৃদ্ধির কথা জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এখন থেকে হোটেলগুলোতে যাতে অসামাজিক কার্যকলাপ না হয় এবং হোটেল পরিচালনার যে নীতিমালা রয়েছে সেগুলোর বিষয়ে নজরদারি বৃদ্ধি করা হবে। দেশি-বিদেশি যারাই থাক না কেন, তাদের নাম-ঠিকানাসহ তালিকা জমা দিতে হবে। তিনি বলেন, সরাইখানা আইনে বলা আছে, আবাসিক হোটেলে প্রতিদিন কারা অবস্থান করবে তাদের তালিকা নিকটস্থ থানায় জমা দিতে হবে। হোটেলগুলোতে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড (ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ) না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবে পুলিশ।

সম্প্রতি আটক যুবলীগ থেকে বহিষ্কৃত নেত্রী পাপিয়া প্রসঙ্গে বাতেন বলেন, পাপিয়ার বিরুদ্ধে র‌্যাব তিনটি মামলা করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মামলাগুলো ডিবিতে হস্তান্তর হয়েছে। তিনি বলেন, ওইসব মামলায় পাপিয়া এখন ১৫ দিনের রিমান্ডে।  এখনো তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি। পাপিয়ার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা, তার অর্থের উৎস কী, তার এত বেপরোয়া হওয়ার পেছনে শক্তির উৎস কী, সবই তদন্ত করে দেখা হবে। এমনকি অনৈতিক বিষয় থাকলেও তদন্ত করে দেখা হবে।

অপর এক প্রশ্নের জবাবে বাতেন বলেন, একটি হোটেলে কী  ধরনের কার্যকলাপ চলতে পারে, তাদের কি নিয়ম-কানুন আছে, কারা ভাড়া নিয়ে হোটেলে থাকতে পারবে, তা চেক করে দেখা হবে। এর বাইরে সেখানে কী কী করার নিয়ম আছে তাও দেখা হবে। 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026