1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫ চট্টগ্রামে সাইকেল ট্র্যাকটি কোন কোন এলাকাকে যুক্ত করেছে? সিরিজের প্রথম ম‍্যাচে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা

মাস্কের দাম বেশি রাখায় লাখ টাকা জরিমানা, একজনকে কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ১৬৯ বার দেখা হয়েছে

ধার্যকৃত দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি ও অবৈধ ওষুধ মজুদ রাখায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আট ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন ফার্মেসিকে মুচলেকার মাধ্যমে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালির বাজারের পাইকারি ও খুচরা ওষুধ মার্কেটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, আবদুল মতিন ও নাছরীন আক্তার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।
অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় নূরুল মেডিক্যাল কর্নারের কর্মচারী বিশ্বজিত দাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নুরুল মেডিকেল কর্নার, রাজু মেডিক্যাল কর্নার, হাসান ফার্মেসি, হক ফার্মেসিসহ আট ফার্মেসিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দাম অধিক বাড়িয়েছে ব্যবসায়ীরা। এতে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই প্যানিক দূর করতেই আমাদের জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এখানে এসে তিনজন ম্যাজিস্ট্রেট অভিযান চালাই।

‘আমরা মাস্কের অধিক মূল্য দেখতে পাই। যখন ক্রেতা হিসেবে সেখানে যাই দেখি স্বল্পমূল্যের প্রত্যেকটা মাস্ক ৫০ টাকা করে বিক্রি করছে। তাই ভোক্তা অধিকার আইনে একজনকে একমাসের জেল দিয়েছি।’

এছাড়া বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলো থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ওষুধ পরিদফতরের পক্ষ থেকে প্রতিটি ফার্মেসিতে মূল্যতালিকাও দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026