1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বগুড়ায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মীর চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকা জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তাঁর বিশেষ উদ্যোগে ও নির্দেশনায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নয়নের চোখের উন্নত চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চোখের প্রাথমিক পরীক্ষা ও পরবর্তী জরুরি চিকিৎসাকার্যক্রম শুরু করা হয়। এই বিশেষ চিকিৎসা উদ্যোগের সার্বিক সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। চিকিৎসা শুরুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দলীয় ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকার বাসিন্দা মো. নয়ন হোসেন গত ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি চলাকালীন পুলিশের গুলিতে গুরুতর আহত হন। ছররা গুলিতে তাঁর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নয়ন একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এবং দীর্ঘ সময় ধরে অর্থের অভাবে উন্নত চিকিৎসা না মেলায় তাঁর চোখের অবস্থার অবনতি ঘটছিল। একপর্যায়ে তাঁর দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে বিষয়টি দলীয় ফোরামের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই এই চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।

চিকিৎসক দল জানিয়েছেন, নয়নের চোখের ভেতরের ক্ষত বেশ জটিল। দীর্ঘদিন চিকিৎসা না হওয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। চিকিৎসার প্রথম ধাপে তাঁর চোখের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং দ্রুতই পরবর্তী অস্ত্রোপচার বা বিশেষ থেরাপির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিগত আন্দোলন-সংগ্রামে দেশের বিভিন্ন প্রান্তে যেসব নেতাকর্মী আহত, পঙ্গুত্ববরণ বা লড়াকু ভূমিকা পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়নের সুস্থতার জন্য যত প্রকার চিকিৎসা ব্যয় এবং আনুষঙ্গিক সহায়তার প্রয়োজন হবে, তার সম্পূর্ণটাই সংগঠনের পক্ষ থেকে নির্বাহ করা হবে। নয়নের পরিবার এই মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026