1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বেনজীর আহমেদ যেন সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে সেদেশের আদালত শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছেন। তার জামিন বাতিল ও দ্রুত দেশে প্রত্যাবাসনের জন্য সংযুক্ত আরব আমিরাতের একটি আইন সংস্থাকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করে আবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সাথে তার আনুষ্ঠানিক প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। সাবেক এই পুলিশ প্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে—এমন সন্দেহের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি সরকারের আইনি কৌশল প্রণয়নে বিবেচনায় রাখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026