1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সরকারি দপ্তরসমূহে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুতের সর্বোচ্চ প্রয়োগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও স্থাপনাগুলোতে দাপ্তরিক কাজে বিদ্যুতের সিংহভাগ সৌরশক্তি থেকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়। পরিপত্র জারির সঙ্গে সঙ্গেই এই আদেশ কার্যকর করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবহূত মোট বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে মেটাতে হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থাসমূহেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ বিষয়ক একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সোলার ইনভার্টার উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মডেল প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপন করা হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতের ওপর প্রচলিত জীবাশ্ম জ্বালানির চাপ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং সরকারি খরচে সাশ্রয় ঘটানোর পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির প্রসার ত্বরান্বিত হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026