1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি নিয়েছে সরকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে
অর্থ বাণিজ্য ডেস্ক
দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন।
মন্ত্রী জানান, এলএনজি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলা ও শিল্প-কারখানা সুরক্ষায় বিকল্প ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে উন্নত বিশ্বের মতো সতর্ক অবস্থান নেওয়া হয়েছে এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে পাঁচ বছরের কর অবকাশসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রেখে নতুন নীতি প্রণয়ন করা হয়েছে। ঢাকা শহরসহ সারা দেশে রুফটপ সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ওপেক্স মডেল এবং বেসরকারি বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে জমি দিয়ে অংশীদারিত্বমূলক মডেল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
জ্বালানি তেল আমদানিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হবে। নীতিমালা কোনো নির্দিষ্ট কোম্পানির সুবিধার জন্য নয় বরং সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে বলেও স্পষ্ট করেন তিনি। শিল্প সহায়ক ও আকর্ষণীয় বিনিয়োগ প্রস্তাব দ্রুত অনুমোদন করা হবে উল্লেখ করে জ্বালানি খাতের সংকট নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান মন্ত্রী।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026