1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ, প্রক্রিয়া জানাল ইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের উপস্থিতি ও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, ভোট চলাকালে সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনে অবস্থান করবেন এবং কমিশনের নিযুক্ত কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রতিটি ব্যালট পেপার দুটি অংশে বিভক্ত থাকবে—মুড়ি অংশ এবং মূল ব্যালট। মুড়ির অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর থাকবে। মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম উল্লেখ থাকবে এবং ভোটার সংসদ সদস্য তার পছন্দের প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন। সংসদ সদস্যদের ভোটদানের সুবিধার জন্য অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে।
বিকেল ৫টায় ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বাক্সের সামনে সরাসরি ভোট গণনা শুরু হবে। চার বা পাঁচ সদস্যের একটি ব্যালট গণক দল ব্যালট পেপার আলাদা করে গণনা কার্যক্রম সম্পন্ন করবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ও বাতিল ভোটের হিসাব এবং কোন প্রার্থী কত ভোট পেলেন, তা নির্বাচনকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরাসরি সবার সামনে ঘোষণা করবেন। পরবর্তী সময়ে কমিশন সচিবালয়ে এসে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
ইসি সচিব আরও জানান, অধিবেশন কক্ষ থেকে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা থাকবে। এছাড়া সাংবাদিকদের বসার জন্য নির্ধারিত স্থান রাখা হবে এবং কমিশনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ২০ জন কর্মকর্তাকে বিশেষ আইডি কার্ড ইস্যু করা হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026