1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

পটুয়াখালীর দশমিনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জবরদখল ও উগ্রতার বিরুদ্ধে কঠোর : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে
সারাদেশ ডেস্ক
পটুয়াখালীর দশমিনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের উগ্রতা, উচ্ছৃঙ্খলতা, জবরদখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দলীয় পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে প্রশাসন এবং সরকার প্রশ্রয় দেবে না। দলিল যার, জমি তার— এই নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে দেখা গেছে যাদের শক্তি ও প্রভাব বেশি, তারাই শুধু অন্যের জমি জবরদখল করে ভোগ করেছে। নিজের বৈধ সম্পত্তির বাইরে অন্যের জমি দখল করার প্রবণতা আর সহ্য করা হবে না। প্রকৃত মালিকদের অধিকার রক্ষায় প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।
অপরাধ দমনের বিষয়ে তিনি আরও বলেন, কে কার সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগতভাবে কাজ করেছেন কিংবা কার সঙ্গে ছবি রয়েছে, সেটি মূল বিবেিষ্য বিষয় নয়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা মাদক ব্যবসার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়াসামগ্রী ও ব্যবহার্য জিনিসপত্র তুলে দেওয়া হয়।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026