1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্পে আধুনিকায়ন হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে
বিশেষ প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন, ডিজিটাল অপরাধ তদন্ত এবং জরুরি সাড়াদান সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-১-এর তথ্য অনুযায়ী, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে থানা ভবন কাম ব্যারাক নির্মাণ প্রকল্প, যার প্রাক্কলিত ব্যয় ১৬ হাজার ২৪০ কোটি ৪৫ লাখ টাকা এবং এটি ২০২৭ সালের জুনের মধ্যে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এছাড়া ৭ হাজার ৭৫ কোটি ৪৯ লাখ টাকার আরেকটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ-পুলিশ কেন্দ্র এবং হাইওয়ে পুলিশ স্টেশন নির্মাণ করা হচ্ছে।
বিশেষায়িত পুলিশিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রভেনশন সেন্টার প্রকল্পের ব্যয় ৩ হাজার ৫৩৭ কোটি ৪৩ লাখ টাকা এবং ঢাকা মহানগর পুলিশের সক্ষমতা বৃদ্ধির পৃথক প্রকল্পে ১ হাজার ১৪৯ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ডিজিটাল অপরাধ দমনে ৫৯০ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা ও বিশেষায়িত বাহিনীর সক্ষমতা বাড়াতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণে ৫ হাজার ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকা এবং ৭৩টি কম্পোজিট বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণে ২ হাজার ৩৬৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। কোস্ট গার্ডের লজিস্টিকস ও নৌযান রক্ষণাবেক্ষণ এবং প্রতিস্থাপনযোগ্য নৌযান সংগ্রহের দুটি প্রকল্পের ব্যয় যথাক্রমে ৭ হাজার ৫৭৬ কোটি ২২ লাখ এবং ২৩ হাজার ১৪৮ কোটি ২৯ লাখ টাকা।
পাসপোর্ট সেবা ডিজিটাল করতে ৯ হাজার ৩৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ ই-পাসপোর্ট অ্যান্ড অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট’ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় সাত বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে ১ হাজার ৪১৩ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কারা অধিদপ্তর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবকাঠামো উন্নয়নেও বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে।
২০২৬-২৭ অর্থবছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে বাস্তবায়নাধীন এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের সামগ্রিক জননিরাপত্তা সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পেশাগত দক্ষতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026