1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: এ্যানি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এ্যানি বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছরের একটা দীর্ঘদিনের ট্রেন্ড। এই ট্রেন্ড থেকে মুক্ত হয়ে আসার জন্য নির্বাচিত সরকারের এই মুহূর্তে কিছু কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম দেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে আরও সুন্দরভাবে পরিচালনা করা হবে।

বিশেষ আইনশৃঙ্খলা সভায় জেলার নির্বাচিত সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026