1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

প্রবাসীদের সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে: মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার বিকালে সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিকভাবে কাজ করছে।”

ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ নানা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব এসব পরিস্থিতির ওপর পড়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মিশনগুলো প্রবাসীদের খোঁজখবর নেওয়া, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং মরদেহ দেশে আনার কাজ পরিচালনা করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক। এ বিষয়ে সঠিক পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে সাংবাদিক ও গবেষকদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।”

তথ্য যাচাই না করে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা না চালানোর জন্যও তিনি আহ্বান জানান।

এ ছাড়া আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক উপস্থিত ছিলেন।

সাইবার নিরাপত্তার নামে ক্ষমতা কায়েমের আইনি ফাঁদ

শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন

আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?

রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026