1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বাংলাদেশ-চীনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। দেশের শিক্ষা ও উন্নয়নে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব, আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা চায়না ডে- ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিল্প-শিক্ষা সংযোগ এবং ব্লু ইকোনমি (সুনীল অর্থনীতি)-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে 'চীনা মডেল' অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের উন্নয়নে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জাতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে, তারাই আমাদের ভবিষ্যৎ। তাই ‘আগামীর বাংলাদেশ’ গড়তে তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছি।

তিনি আরো বলেন, ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। এ সুযোগ কাজে লাগাতে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এক্ষেত্রে, চীনের সহযোগিতা আমাদের কাজে লাগবে। দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ করে গড়ে তুলতে চীনা অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব বিষয়ে মন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি -একাডেমিয়া লিংকেজের জন্য চীনের অভিজ্ঞতা অনুসরণীয়। সে অভিজ্ঞতায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট একটি মডেল হিসেবে দাঁড় করানো হচ্ছে। সেভাবে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নেও কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকার সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করেছে। ইলেকট্রিক ভেহিকল (ইভি), সবুজ প্রযুক্তি এবং আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। রোবটিক্স ও ব্লু ইকোনমির মতো সম্ভাবনাময় খাতেও চীনের অভিজ্ঞতা বাংলাদেশকে কাজে লাগাতে পারে।

বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ করার পরিকল্পনার জানিয়ে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশে ‘ক্রস-বর্ডার এডুকেশন’ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

এসময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সংক্ষিপ্ত বক্তব্যে তরুণরাই দুই দেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নিতে পারবে বলে জানান। দেশের শিক্ষা ও উন্নয়ন কাজে চীনের অব্যাহত সহযোগিতার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফরাসউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026