1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ‘উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ’ মতবিনিময় হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে বলে জানান তিনি।

শাহবাজ শরিফ জানান, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু এবং বহুপক্ষীয় ফোরামে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম সফলভাবে পরিচালনায় পাকিস্তানের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026