1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লি একসঙ্গে কাজ করবে, আশা যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি এও জানায় যে, এই ইস্যুর জন্যই এখনও ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে।

হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন-এমন তথ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান জানতে চাওয়া হলে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের জানান, এতে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই।

তিনি বলেন, আমারা জানি এই বিষয়টি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। এ কারণে আমরা আশা করি তারা একসঙ্গে এই বিষয়টির সমাধানে কাজ করবে।

এই মার্কিন কর্মকর্তা জানান, হাসিনার কী হবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বলার কিছু নেই। তবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো হবে, যুক্তরাষ্ট্র এটা প্রত্যাশা করে।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে এই মার্কিন কর্মকর্তা বলেন, এটা বাংলাদেশ সরকারের বিষয়, তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের এসব বিষয়ে কথা বলেন মার্কিন এই কর্মকর্তা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ‘স্থিতিশীল, উন্নত ও সার্বভৌম দক্ষিণ এশিয়া বিষয়ে মার্কিন নীতি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নিউইয়র্কের ফরেইন প্রেস সেন্টারে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই শক্তিশালী। ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক ইস্যুতে আমরা কোনো মন্তব্য করবো না। তবে, আমাদের সঙ্গে বিএনপির সম্পর্ক খুবই ভালো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026