1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

সদস্যরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিজেদের আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতিসভা করেছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’।

বুধবার রাতে মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্তোরাঁয় এ আয়োজন করেন তারা। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব মো. দুলাল সাফা ও যুগ্ম সচিব মাসুদুর রহমান।

সভায় সংগঠনের নির্বাচন প্রক্রিয়া, ভোটার নিবন্ধন, সাধারণ সদস্যদের অংশগ্রহণ এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে সহ-প্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সায়েদ মিয়া এবং সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম, নিজাম উদ্দিন ও আসাদ আলী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান।

শহর কার, কুকুর ব্যবস্থাপনার দায়িত্ব কার?

পাকিস্তানিদের আত্মসমর্পণ কি ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?

মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি

বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026